বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে: এনামুল হক এনাম

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা।  তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা – যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য -জনগণের সরকার প্রতিষ্ঠা। আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে।
শনিবার ৮ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্য হাট, দারোগাহাট ও মৌলভীবাজারে কেলিশহর ইউনিয়ন বিএনপির উদ্দোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্হানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণের বাইরে আমাদের কোনো চিন্তা নেই। জনগণের কল্যাণে কাজ করতে বিএনপি সবসময়ই সচেষ্ট থাকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
জনগণ যদি বিএনপি’কে ধানের শীষে ভোট প্রদান করেন ক্ষমতায় আনেন,  তাহলে পটিয়ার যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা সহ সার্বিক উন্নয়ন করা হবে।
উক্ত গণসংযোগ ও লিপলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম,  আবদুল মাবুদ, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, আজমল হোসেন জামাল, কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আলম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরমান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, কেলিশহর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জাহেদ, সাইফুল ইসলাম, আবু তালেব, আইয়ুব খাঁন, আবদুস সালাম রানা, আবুল কাশেম চৌধুরী, মঞ্জু আলী, সালাহউদ্দিন, তোফায়েল আহমেদ, মোঃ ইউনুছ, আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল আলম, মোঃ জহির উদ্দীন, সিরাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা ফজল আহমদ, মোঃ বক্কর মাঝি, নুরুল ইসলাম, নুরুল হক, শাহ আলম, রফিক, মোঃ শফি, আবুল কাশেম আবু, আবদুল লতিফ, গনি সও, মোঃ সেলিম, শাহ আলম, ইউনিয়ন যুবদল নেতা আনিসুর রহমান, কাকুন উদ্দিন কালু, মোঃ রাসেল, সুভাষ দাশ, কামাল উদ্দীন, জামাল উদ্দীন বাদশা, ওমর ফারুক, মোঃ ইউনুছ, আনোয়ার হোসেন সাগর, জানে আলম, মাসুদ করিম, মোঃ আরিফ, মোঃ মনির, মোঃ মুবিন, মোঃ মনছুর, কুতুবউদ্দিন, মোঃ হেলাল, মোঃ আবছার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুল হক রিপন, মোঃ ইউসুফ, মহিউদ্দিন, মোঃ কাদের, মোঃ আকতার, কৃষক দল নেতা নুরুল আলম বাঁচা, মোঃ কামাল, সফিকুল ইসলাম, মোঃ শহীদ, ছাত্রদল নেতা মোঃ রায়হান, আজিজ, তারেক, মোঃ জাহাঙ্গীর, গিয়াসউদ্দিন, শাহেদ, আবদুল গফুর প্রমূখ।
আরও পড়ুন