তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে
মরিয়মনগর ইউনিয়নে গণ সংযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি প্রভাবশালী সদস্য, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মহসিন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাহাতিয়া দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম নগর বিএনপি নেতা রাসেল,সুলতান মালেক টিপু, মুজিবুল হক,জালাল মেম্বার, মাহবুব মেম্বার,আবসার মেম্বার, বাবলু বড়ুয়া, সামসুল ইসলাম,ইমরান মাষ্টার, মো. রুবেল, দিদার সহ রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহসিন বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময় রাঙ্গুনিয়ার নির্যাতিত জনগণের পাশে ছিলাম। জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকার ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। অনেক নির্যাতিত হয়েছি। দলের কাছে আগামী নির্বাচনে নমিনেশন চাইব। দল মনোনীত করলে অবহেলিত রাঙ্গুনিয়ার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভঙ্গুর অবস্থা পর্যালোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১দফা উপস্থাপন করেছেন। এ দফাগুলো বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে। তিনি ধানের শীষের বিজয়ের জন্য নেতাকর্মী সহ রাঙ্গুনিয়াবাসীর সহযোগিতা কামনা করেন।