ধানের শীষের বিজয় কেতন উড়বে ইনশাল্লাহ : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বিজয় সময়ের ব্যাপার মাত্র। দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। বিগত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এখন হাতে সীল আর ব্যালট পেলেই তারা ধানের শীষে সীল মারার জন্য উদগ্রীব হয়ে আছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, এল ব্লক, কে ব্লক, বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, গত ১৫ /২০ বছর ধরে বিএনপি যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর ও স্বকীয় গৌরবে সমুজ্জল। তারেক রহমান যে সংস্কার কর্মসূচী দিয়েছেন, তা বাস্তবায়ন করা গেলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।

আমীর খসরু আরও বলেন, নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা কি থাকবে সেগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং রাজনীতি শুধু নয় অর্থনীতিকে আমরা গণতন্ত্রায়ণের দিকে নিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মোঃ শফিউল্লাহ, কামাল সরদার, ফয়জুল্লাহ, মোঃ লেলিন, মোহাম্মদ হেলাল, মোঃ জহুর, হাউসিং এস্টেট সাধারণ সম্পাদক মোঃ জসিম, মোহাম্মদ আলীসহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদল নেতৃবৃন্দ।

আরও পড়ুন