চুয়েটে “প্রোজেক্ট ম্যানেজমেন্ট,পাবলিক প্রকিউরমেন্ট এন্ড  ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
প্রশিক্ষণে মূল বক্তা ছিলেন চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) মো: আবুল মনসুর ফয়সাল।
এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। সঞ্চালন করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।
আরও পড়ুন