চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নগদ সাড়ে চার লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আসমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূ উধাও হয়েছে।
আসমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মগাছড়ি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে।
ঘটনার বিবরণে জানা যায়, আবুল বশর (২৭) ট্রাক ড্রাইভার গত ছয় মাস পূর্বে প্রেম করে আসমা আক্তারের সাথে বিয়ে করে এবং রানীরহাট এলাকায় ভাড়া বাসাতে সংসার গড়ে তোলে। তার চাল ছলন সন্দেহজনক হলে গত ২০ জুলাই (রবিবার) সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে উধাও হয়ে যায়।
এ বিষয়ে সোমবার (২১ জুলাই ) রাঙ্গুনিয়া মডেল থানায় নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরি করা হয়। চারিদিকে খবর নিয়ে জানতে পারে সে ঢাকায় অবস্থান করতেছে। গত ২৫ জুলাই শুক্রবার তাকে বুঝিয়ে ঢাকা থেকে বাসায় নিয়ে আসে।
এদিকে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে তার মায়ের বাড়িতে বেড়াতে যায়। ট্রাক ড্রাইভার বশর বিকেলে ইট বোঝায় ট্রাক নিয়ে চট্টগ্রাম শহরে রওয়ানা হলে সন্ধ্যা সাতটার দিকে খবর আসে ঘরে আলমিরাতে রাখা সিএনজি বিক্রির সাড়ে চার লাখ নগদ টাকা, কানের দুল ও এক ভরি ওজনের স্বর্ণের চেইনসহ নিজের দুটি মোবাইল বন্ধ করে আবার উধাও হয়ে যায়। এতে স্বামী চারিদিকে খবর নেয়। দিনভর কোন খবর না পেয়ে গতকাল ( ১৫ আগষ্ট) রাতে মডেল থানায় আসমা আক্তারের নামে নিখোঁজ ডায়েরি করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, প্রথমবার নিখোঁজ হওয়ার পর ডায়েরি করে সে নিজে আসামিকে ঢাকা থেকে নিয়ে এসেছে।এ বিষয়ে সে থানায় তা অবহিত করেনি। অবহিত না করার কারণে সে কোথায়, কিভাবে গিয়েছে তা জানা সম্ভব হয়নি।গতকাল আবার সে নিখোঁজ হয়।বিষয়টা অনেক সন্দেহজনক বিধায় অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে