সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা জিয়া মঞ্চ।
১৫ আগস্ট (শুক্রবার) বাগে মাগরিব জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল গফুর খান।
রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ এর সভাপতি আব্দুল আলীম সওদাগরের সভাপতিত্বে ও সিঃ যুগ্ম সম্পাদক ওসমান সিকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আকবর, পৌরসভা জিয়া মঞ্চের আহবায়ক রফিকুল কাদের, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ এর সহ-সভাপতি হাসান মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম, জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া পৌরসভার সদস্য সচিব মেহেদী হাসান টিপু , সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, চন্দ্রঘোনা সভাপতি ফজলুল করিম ফজলু, পোমরা ইউনিয়ন সভাপতি আজগর আলী,জাকের হোসেন বাপ্পু,হোসেন সওদাগর, মানিক সওদাগর,করিম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।