মানবিক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন লামার ইউএনও মঈন উদ্দিন

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈন উদ্দিন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি ।

দাপ্তরিক কাজের ফাঁকে তিনি ছুটে চলেন উপজেলার বিভিন্ন শিক্ষাঙ্গনসহ নানা অঙ্গনে। বিভিন্ন সময় গরিব ছাত্র-ছাত্রী, হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার। তিনি একজন মানবিক  মানুষ হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করেছেন।

তিনি লামায় যোগদানের আগে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

জানা যায়, এ উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসে যোগদান করেন। যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

লামায় নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না হওয়ার জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তিনি এই উপজেলায় যোগদানের ৬ মাসের মধ্যে উপজেলায় ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, পরিবেশ সংরক্ষণ আইন,বালু মহাল আইনে বালু নিলাম,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,স্থানীয় সরকার পৌরসভা আইন,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,ওজন ও পরিমাণ মানদন্ড আইন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কৃষি বিপনন আইন,বন আইন,ধুমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,পেট্রোলিয়াম আইন,বাংলাদেশ সড়ক পরিবহনে অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,এবং ১ কোটি ৯ লক্ষ ৪২ হাজার ৫০ টাকা সরকারি রাজস্ব আদায় করেন। তাছাড়া বিভিন্ন মেয়াদে ১৯ জনকে কারাদণ্ড প্রদান করেন। তাছাড়া অবৈধ বালু ব্যবসা বন্ধে করার জন্য তাঁর রয়েছে বিশেষ নজরদারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি।

উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিং সহ সরকারি যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে দেখা যাচ্ছে, নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন কে।  এছাড়াও তার কার্যালয়ে কোন ধরনের অভিযোগ আসলে, ঘটনা তদন্ত করে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন
বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ায়ই আমার কাজ।আর এই চেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি লামা উপজেলা বাসীর সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।