জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
সংগঠনের আগ্রাবাদ কার্যালয় থেকে শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল সহকারে নিউ মার্কেট চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত মূল অনুষ্ঠানে গিয়ে যোগদান করেন।
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম যুগ্ম সম্পাদক সনজয় আচার্য্য-এর নেতৃত্বে উক্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাবেক কার্যকরী সদস্য ও ফোরামের যুগ্ম সম্পাদক আলী মোহাম্মদ নিজাম উদ্দিন, এড. জহির উদ্দিন বাবর, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, এড. মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ সাইদ মজুমদার, মোহাম্মদ নুরুল আজিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আবদুর শুক্কুর, মিলটন দাশ, তাজুল ইসলাম প্রমুখ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত এক সমাবেশে সভাপতি তার বক্তব্য বলেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদ শাসকগোষ্ঠীকে এদেশের ছাত্র-শ্রমিক জনতা গণআন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে বিজয় অর্জন করেছিলেন। কিন্তু স্বৈরাচার পালিয়েছে তার দোসরা এলোমেলো বা হট্টগোল করার চেষ্টা করছে। যেকোনো মুহূর্তে হট্টগোল করতে পারে।
এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। শেখ হাসিনা যে পথে পালিয়েছে, তার দোসররা যেন সেই পথে পালাতে না পারে তাদেরকে আইনে সোপর্দ করার জন্য সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন। আগামী দিনে নবীন প্রবীণ সর্বস্তরের পেশাজীবীরা সম্মানিত কর আইনজীবীগণসহ ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি করার জন্য এবং ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য তারেক রহমানকে বীরের বেশে দেশে ফেরার অধীর অপেক্ষা করছে দেশের জনগণ।
এজন্য তিনি আবারও দেশ ও জাতির কাছে আহ্বান জানান, ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে যেন উদ্বুদ্ধ করেন। বর্তমানে গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এক শ্রেণির সুবিধাভোগীরা যে ষড়যন্ত্র করছে তা আগামী নির্বাচনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে নিষ্পেষিত হয়ে যাবে।