দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার ( ৫ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে কলেজ সাংস্কৃতিক দল কর্তৃক কুরআন তিলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির সদস্য আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন নাহার বেগম এবং উদ্ভোধনী বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ নুরুল আলম আযাদ।

২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত মহান জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, দর্শন বিভাগের প্রভাষক রত্না চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবুল খায়ের, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাংলা বিভাগের প্রভাষক মো: ইব্রাহিম খলিল প্রমূখ।

বক্তারা জুলাই আন্দোলনে মুত্যুবরণকারী ও আহতদের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রগঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন