আনোয়ারায় এনসিপির পদযাত্রা

২৪ এর গণঅভুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে বিজয় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার কর্ণফুলী টানেল চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম কারা পরিদর্শক জোবায়ের আলম মানিক নেতুত্বে একটি র‌্যালী উপজেলার চাতরী চৌমহনী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা এনসিপি নেতা দেলোয়ার হোসেনেরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় নির্বাহী সদস্য জোবায়ের আলম মানিক বলেন, ২৪ এর গণঅভুত্থান এদেশের ছাত্র-জনতার। এঅভুত্থানের মাধ্যমে এদেশ থেকে চির তরে ফ্যাসিবাদের অবসান ঘটেছিল। কিন্তু নব্য চাঁদাবাজরা আবারো জেগে উঠার চেষ্ঠা করছে। আজকের সমাবেশ ও র‌্যালী থেকে আমরা ঘোষণা দিতে চাই বীর চট্টলায় কেউ যদি জাবেদ হয়ে ফিরতে চাই, আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ হয়ে ফিরতে চাই তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে।

আরও পড়ুন