মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বোয়ালখালী প্রেসক্লাবে উদ্যোগে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।

বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ
সিরাজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: লোকমান চৌধুরী।

বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি(ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির কার্যকরি সদস্য মোঃ এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ-সম্পাদক প্রবাস চক্রবর্তী,সদস্য শাহ আলম, খোরশেদ আলম, খোরশেদুল আলম, হাসানুল আলম, তৌহিদুল রহমান, মাহমুদুর রহমান তৌহিদ,এস এম শাহেদ হোসাইন ছোটন,সবুজ( ভদ্র)অরন্য ,বিপ্লব জলদাশ, সুমন চক্রবর্তী, মোঃ সম্রাট সহ দোয়া মাহফিলে পিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী।

আরও পড়ুন