লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ার এর সার্বিক ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী ৩০ জন ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রী সার্জারী করা হয়েছে।
ক্যাম্পে লিবার্টি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিওন চেয়ারপার্সন এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ডিরেক্টর ও কো-অর্ডিনেটর লায়ন কাজী আলী আকবর জাসেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন নুর মোহাম্মদ মানিক, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর লায়ন ডা: মো ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন মোহাম্মদ জাফর উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন ইকবাল হোসেন সুমন, ক্লাব সদস্য ও ইসলামী ব্যাংক হাসপাতালের ম্যানেজার ইকবাল হুসাইন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের কাজী সায়মা, আরমান কবীর চোধুরী প্রমুখ। সার্জারি করেছেন ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান ও তার টীম।
উল্লেখ্য ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে প্রতি মাসে ফ্রি ক্যাম্প করা হয়। তাছাড় লায়ন্স চক্ষু হাসপাতাল সংলগ্ন বিল্ডিংয়ে লায়ন্স ডিজেবিলিটি কেয়ারে ক্লাবফুট/মুগুর পা (জন্মগত পায়ের পাতা বাকা) রুগীর চিকিৎসা, বিকলাঙ্গ বাচ্চাদের সঠিক চিকিৎসা, সার্জারি ও ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়।