নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহের অপরাধে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তিনটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(৭ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের মিলিটারি পুল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহের অপরাধে আমানত রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা,শাহগদী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সংক্রান্ত আইনে এক জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন তিনটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।