লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাব কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের চলতি ২০২৪-২৫ সেবা বর্ষের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। লায়ন্সের রীতি অনুযায়ী চলতি মাসের ৩০জুন বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে এবং ১জুলাই থেকে যথারীতি নতুন কমিটি দায়িত্ব নিবেন।
বন্ধন লিও ক্লাবের চলতি সেবা বর্ষের সভাপতি লিও নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার লায়ন হাসান তারেক চৌধুরী, লায়ন মনির হোসেন বাপ্পি, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি বিদ্যুৎ সেন, লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও আরমান উদ্দিন।
সভায় চলতি সেবা বর্ষের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বিস্তারিত আলোকপাত করা হয়। একটি সফল সেবা বর্ষ উপহার দেয়ায় বর্তমান সভাপতি লিও নুর মোহাম্মদকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় চলতি সেবা বর্ষে
কার্যকর ভূমিকা রাখার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে আগামী বছরেও এ ধারাবাহিকতা রক্ষায় লায়ন্স নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগামী সেবা বর্ষের সভাপতি লিও এনামুল হক জুয়েল, সজীব, আলামীন, সাকিব, সাফায়াত, জিয়াদ, জয়, এমরান, সানজিদা ইসলাম ইভা,জুথী হাসান, লিপী আক্তার প্রমূখ।