দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্টস অব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে “ফাইন্যান্স অর্ডিনেন্স ২০২৫“ এর সিপিডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় আইসিএবি চট্টগ্রাম বিভাগীয় অফিসের হলরুমে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। উক্ত সেমিনারে সেশন চেয়ারম্যান ছিলেন এম এম রহমান এন্ড কোম্পানি চাটার্ড একাউন্টস এর সিনিয়র পার্টনার সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। কী-নোট স্পিকার ছিলেন স্নেহাশিস মাহমুদ এন্ড কোম্পানি চাটার্ড একাউন্টস এর পার্টনার স্নেহাশিষ বড়ুয়া এফসিএ।
উক্ত সেমিনারে ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস আইন ও বিধি সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করেন বক্তারা।