চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয় চন্দনাইশ উপজেলা পরিষদের হলরুমে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক রঘুনাথ সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন।

উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- সহকারি কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী আক্তার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, মানষ দে, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী, সাংবাদিক আমিনুল্লাহ টিপু, কৃষি উদ‍্যোক্তা আব্দুল মজিদ শাহ, নাইমুল হক ও স্থানীয় কৃষকসহ গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।” বক্তারা আরও বলেন, “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।”

আরও পড়ুন