চবি এলামনাই পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাইয়ের পুনর্মিলনী আগামী ৪ জুলাই শুক্রবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার (১৮ জুন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশয়নের এডহক কমিটির আহবায়ক আসলাম চৌধুরী এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদ এর আহ্বায়ক একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এম এ হালিম, কামরুল হাসান হারুন, শাহ মোহাম্মদ সেলিম, আবুল কদর, কাজী ইমাম হোসেন বিলু, এম ডি ফখরুল ইসলাম, দাউদ আব্দুল্লাহ লিটন, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, সেলিমউদ্দিন, গিয়াস উদ্দিন, কামরুল মেহেদী, মোর্শেদুল আলম, রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জল, রাশেদ আনোয়ার, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, খোরশেদুল আলম, নিউটন দত্ত, কে এম সাইফুল, কে এম মামুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আসলাম চৌধুরী এফসিএ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অত্যন্ত জাঁকঝমকপুর্ণ ও প্রানবন্ত হবে ইনশাল্লাহ। সকলের অংশগ্রহনে এ মিলনমেলা হবে স্মরণীয় ও মনে রাখার মতো একটি আয়োজন। তাছাড়া এলামনাইতে নেতৃত্ব দেয়া আমার উদ্দেশ্য নয়, সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি গঠন করাই আমার মূল লক্ষ্য। সেই সাথে এলামনাইর স্থায়ী কার্যালয়, ঢাকায় কার্যালয়সহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিতে সবাইকে নিয়ে সম্পাদন করতে চাই।

সভায় ৭টি উপ-কমিটি গঠন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের বাজেট ধরা হয় ৬০ লাখ টাকা। এতে ৫হাজার এলামনাই অংশগ্রহন করবে বলে জানানো হয়।

আরও পড়ুন