আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগং বন্ধন এর উদ্যোগে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভীনের সার্বিক সহযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়াস্থ ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়। বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ কর্মসূচীতে উপস্তিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক, লিও আল আমিন, লিও সজিব, লিও জিদান প্রমুখ।
এসময় বন্ধন লায়ন্স ও লিও ক্লাব নেতৃবৃন্দ বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়াতে পেরে সত্যিই নিজেদেরকে সৌভাগ্যবান মনে হচ্ছে। নতুন জামা পেয়ে শিশুরা বেশ উৎফুল্ল। তাদের ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে বন্ধন নেতৃবৃন্দ জানিয়েছেন।