অবিভক্ত সাতকানিয়ার প্রথম সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। বিএনপি অহিংস ও শান্তিপ্রিয় মানুষের দল। ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি আগে কখনো করেনি,ভবিষ্যতেও করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে অহিংস, সম্প্রীতি ও ভালোবাসার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, নাজিম উদ্দিন, ডা. দিদার, আনোয়ার হোসেন, দিদার এলাহী, আবুল কাশেম, মাহমুদ হোসেন, মো. মামুন, কামাল উদ্দিন, আলী আহমদ, মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন, জামাল উদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ।