সীতাকুন্ড উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার ৬৮টি পূজা মন্ডপে নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিরিট সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (৪ অক্টোবর) বেলা এগারোটায় আসলাম চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় শেষে এসব অনুদান তুলে দেন তিনি।
অনুদান তুলে দেয়ার প্রাক্কালে আসলাম চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সারাদেশে শান্তিপূর্ণভাবে তারা এই উৎসব পালন করতে পারে সেজন্য বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভ‚মিকায় থাকবে। কোন দুষ্কৃতিকারী যেন অনাকাঙ্খিত কিছু করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও দেখভাল করবে প্রতিটি পূজা মন্ডম। এসময় আসলাম চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে সারাদেশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বানও জানান তিনি।
সীতাকুন্ড পূজা উদযাপন পরিষদের আহব্বায়ক অমলেন্দু কনক ও সদস্য সচিব মনজ কুমার দাশের নেতৃত্বে অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সীতাকুন্ড পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন, পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনন্দ ভট্টাচার্য সাগর, সদস্য সচিব কাকন দাশ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে ইঞ্জিনিয়ার রতন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিষদের যুগ্ম আহ্বায়ক নারায়ন দে, চন্দন দেবনাথ, গোপাল শর্মা, বাবুল বাহাদুর শাস্ত্রী, লিটন বৈষ্ণব প্রমূখ।