লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে নগরীর দেওয়ানহাট ও চৌমহনী এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় নেতৃবৃন্দ নিজের আশে পাশে পরিবেশ পরিষ্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনগণকে সচেতন করে নানা বক্তব্য উপস্থাপন করেন। একইসাথে মরণব্যাধি ডেঙ্গু বিষয়ে করণীয় সর্ম্পকে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করে লিফলেট বিতরণ করেন।
বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও নুর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী ও লিও ক্লাব এডভাইজার লায়ন আবু তাহের, বন্ধন লায়ন্স ক্লাবের সার্ভিস কমিটির চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আর মারুফ, সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ইমরান ইমু, অক্টোবর সার্ভিস প্রোগ্রাম চেয়ারম্যান লিও এনামুল হক জুয়েল, অক্টোবর সার্ভিস প্রোগ্রাম সেক্রেটারী লিও আল আমিন, লিও সজিব প্রমূখ। পরে ক্লাব নেতৃবৃন্দ বন্ধন লিও ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মামুনুর রশিদের ওমরা হজ¦ গমন উপলক্ষে তাঁর বাসায় সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।