সরকারের এমপি মন্ত্রীরা সামান্য চেকআপেও বিদেশ পাড়ি দেন : মীর নাছির

দেশ নাকি চিকিৎসা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং এখানে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। গালগপ্পের সরকারের মন্ত্রীরা তাই শরীরে জ্বর মাপতেও বিদেশে পাড়ি জমান। শুধু মন্ত্রী নয়, ছোটখাট পাতি নেতারাও এখন চেকআপের জন্য বিদেশে উড়াল দেন। অথচ দেশের সাবেক প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান জীবন মরণ সন্ধিক্ষণেও চিকিৎসা বঞ্চিত। ডাক্তারদের অভিমত থাকার পরও বিদেশ গিয়ে চিকিৎসা নেয়ার ব্যাপারে তাদের এলার্জি। তারা বলছেন, দেশেই খালেদা জিয়ার চিকিসা সম্ভব। যদি তা-ই হবে তাহলে আপনাদের নেতা মন্ত্রীদেরকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় কেন? এরকম স্ববিরোধী কথাবার্তা ছেড়ে বাস্তবতার আলোকে বেগম জিয়াকে চিকিৎসা সেবা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত না করার আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

রবিবার (২৪ সেপ্টম্বর) কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে চট্টগ্রাম মহানগর বিএন‌পির কেন্দ্র ঘোষিত বি‌ক্ষোভ সমা‌বেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

এতে অন্যান্যদের বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, নিয়াজ মো. খান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, সাধারন সম্পাদক জেলী চৌধুরী, শ্রমিক দ‌লের শেখ নূরউল্লাহ বাহার, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মোশাররফ হোসেন ডেপটি, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, নুর হোসাইন, গিয়াস উদ্দিন ভূইয়া, মহানগর কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, সদস‌্য স‌চিব ম‌নিরুজ্জমান মুরাদ, মৎস্যজীবী দলের আহবায়ক নুরুল হক, জাসাসের আহবায়ক এম এ মুছা বাবল প্রমূখ।

আরও পড়ুন