চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপের আইন-শৃঙ্খলা সহ পূজামণ্ডপের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক ও চট্টগ্রাম পুলিশ সুপার বোয়ালখালীর বোয়ালখালীর ঐতিহ্যবাহী মেধস মুনির আশ্রম এবং উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা বিনাপানি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এটি বোয়ালখালী উপজেলার সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন পূজামণ্ডপ হিসেবে পরিচিত।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক,বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ( ওসি)মোজাফফর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
১০নং আহল্লা করলডেঙ্গার ইউনিয়নের চেয়ারম্যান মো: হামিদুল হক (মন্নান ),৮ং
শ্রীপুর খরণদ্বীপের ইউনিয়নের
প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, রানু মজুমদার বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।মেধস মুনির আশ্রমের মহারাজ শ্রীমৎ দীপানন্দ মহারাজ,বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যেকোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপর গুরুত্বারোপ করা হয়।