লোহাগাড়ায় উদ্বোধন হলো ‘রাখাল ছেলে এগ্রো ট্যুরিজম’

চট্টগ্রামের লোহাগাড়ায় ‘রাখাল ছেলে এগ্রো ট্যুরিজম’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে
উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় এই এগ্রো ট্যুরিজম উদ্বোধন করেন চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী।

“রাখাল ছেলে এগ্রো ট্যুরিজমের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এগ্রো ট্যুরিজম কেন্দ্রটি অবসর সময় কাটানো ও বিনোদনের জন্য নতুন একটি স্থান হিসেবে পরিচিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাখাল ছেলে এগ্রো ট্যুরিজমের চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা মুহাম্মদ রেজাউল বাহার রাজা বলেন, প্রকৃতির সান্নিধ্যে গ্রামীণ জীবনের নতুন অভিজ্ঞতা দিতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় চালু হয়েছে ‘রাখাল ছেলে এগ্রো ট্যুরিজম’।

পর্যটকদের জন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের প্যাকেজ শীঘ্রই চালু হচ্ছে। স্বল্প খরচে পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে অবসর সময় কাটানোর সুযোগ থাকছে এখানে। দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ, খাবারের ব্যবস্থা, ওয়েলকাম ড্রিংকসসহ বিনোদনের নানা আয়োজন।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন মাহাবুবর রহমান চৌধুরী, মাওলানা সলিম উল্লাহ, রেজাউল বাহার রাজা, দেলোয়ার হোসেন, হাসান মুরাদ, মেহেদী হাসান, নাজিম উদ্দিন, হারুনুর রশিদ, এস এম চিশতি, এরশাদুর রহমান, ইরফানুল হক চৌধুরী, এস্তফালি, মুজিবুর রহমান, মোজাম্মেল আব্দুল্লাহ ও ইসমাইল প্রমুখ।

প্রতিষ্ঠানটির প্রচারিত তথ্য অনুযায়ী, দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। পছন্দের প্যাকেজ ও সময় নিশ্চিত করতে আগাম বুকিং দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বুকিং ও যোগাযোগ: ০১৬০০-৪০০৮৪০ (হোয়াটসঅ্যাপ)।