আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত বোয়ালখালী উপজেলার প্রার্থী যাচাই-বাছাই কমিটির নিকট ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরমসহ রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন হতে বিপুল পরিমাণ জনসাধারণের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের হাতে ফরম জমা দেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও যাচাই-বাছাই কমিটির সদস্য মেহেদী হাসান সুজন,শাহীনুর রহমান শাহীন,বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যানের হাত ধরে
তৃণমূল থেকে উঠে আসা শহীদুল আলম শহীদ শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শহীদুল আলম শহীদ ওয়ান ইলেভেনের মঈনউদ্দীন ফখরুদ্দীনের সেনা শাসনামল থেকে শুরু করে স্বৈরাচার আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে স্বৈরাচার হাসিনার দোসরদের দেওয়া ১৮-২০টি মামলায় বহুবার কারাবন্দী, ফেরারি জীবন যাপন করেছেন।
শত নির্যাতন,মামলা হামলার পরেও ৮নং শ্রীপুর খরনদ্বীপ জৈষ্ঠ্যপুরা ইউনিয়নের মাঠি ছেড়ে কোথাও যাননি দল তথা দলীয় কর্মীদের ফেলে।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যানের ডাকে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে।