চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছমদিয়া এলাকা থেকে কানুমাঝির হাট ও ছমদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা সড়কের বেহাল অবস্থা থেকে স্থানীয়দের পরিত্রাণ দিতে নিজ উদ্যোগে সংস্কার করেন বরুমচড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও তরুণ সমাজ সেবক মুহাম্মদ জাহেদ উল ইসলাম। সোমবার সকাল থেকে তিনি লোকজন নিয়ে নিজ অর্থায়নে এসব সড়ক সংস্কার করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক তানবির ফয়সাল, মোহাম্মদ রাকিব,মোহাম্মদ আবিদ,মোহাম্মদ সেলিম,ওসমান, জাহাঙ্গীর আলম ও তাজিম।
স্থানীয়রা জানান, বরুমচড়ার ছমদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে কানুমাঝির হাট এলাকা ও গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়ক দুইটি সংস্কার না করার কারণে বেহাল হয়ে পড়েছে। এলাকার প্রায় ১০ হাজার মানুষের চলাচলের এই সড়কের দীর্ঘদিন কোন সংস্কার কাজ হয়নি। এসড়কদিয়ে ৪ টি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করেন। সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়ে অসুস্থ রোগী বহনকারী পরিবহন গুলো। এসব বিষয় চিন্তা করে তরুণ সমাজসেবক মুহাম্মদ জাহেদ উল ইসলাম নিজ অর্থায়নে এ সব সড়ক সংস্কারের উদ্যোগ নেন।
মুহাম্মদ জাহেদ উল ইসলাম বলেন, “তরুণ সমাজকে যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই। এই কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা ও সহনশীলতার মানসিকতা গড়ে তোলা হচ্ছে। এলাকার নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আমার এ ধরনের প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।