বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
শনিবার(২৯ আগষ্ট)বাদে মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম।
বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুক।
বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী,কার্যকরি সদস্য অধীর বড়ুয়া,গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:খসরু পারভেছ, এন• মোহাম্মদ গ্রুপের এডমিন মোঃ আবু আলম,সমাজ সেবক মাহমুদুল হক মেম্বার, শ্রমিক নেতা পল্টু বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: সৈয়দ নজরুল,অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী,দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য মো: শাহ আলম, খোরশেদুল আলম,তৌহিদুর রহমান, মতিন চৌধুরী রিপন,এম আর তাওহীদ,এস এম শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক, হাসান আলম প্রমূখ।
বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান। তাঁর পবিত্র জীবন ও সুন্নাহ অনুসরণের মধ্যেই রয়েছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ। মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
মাহফিল শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহদ্দার পাড়া তাজন বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার।