চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফের ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় অভিযান চালিয়ে বাদশা মিয়া বাহারাম(৩৪)নামের যুবককে গ্রেপ্তার করেছেন বোয়ালখালী থানা পুলিশ।
শুক্রবার (৭আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার সংলগ্ন বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার দেহ তল্লাশি চালালে৫৫টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৩৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বাদশা মিয়া বাহারাম ৫ং সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের ৬ নং ওয়ার্ডের মৌলানা আবদুল মাবুদ শাহ্ বাড়ীর মৃত আহম্মদ সেলিমের পুত্র।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার(৬ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার এলাকার একটি মার্কেট থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় শুক্কুরুল হাসান সাফী(২৫) নামের যুবককে গ্রেপ্তার করা হয়।এ সময় তার পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেন বলেন,এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।