চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ বকস্ কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃত শাহেদ বকস্ মৃত খোদা বকস্ এর ছেলে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে নগরীর এস এস খালেদ রোডস্থ ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে কোতোয়ালী থানার পুলিশ তাকে আটক করেছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছ। যার মামলা নং: ১৯(৮)২৬।
পরে পুলিশ আসামীকে আদালতে চালান করেছে।