বোয়ালখালীতে দত্তক দেওয়া নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৭নং চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ এলাকায় এক মাস ১১ দিনের কন্যাশিশুকে বাবার অজান্তে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে দত্তক দিলেন মা। অবশেষে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,৭নং চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ শফি মেম্বার বাড়ির মো. ওসমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. রাকিবের (১৮) সাথে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়।গত২০ জুন রোকসা দম্পতির সংসারে এক কন্যা শিশুর জম্ম হয়।এরপর কন্যা শিশুটিকে নিয়ে রোকনা বেগমের
বাপের বাড়িতে বেড়াতে আসে।

রাকিবের দাদী ফিরোজা বেগম বলেন, বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানানো হয় নাতনি মারা গেছে। তাকে দাফন করে ফেলেছে। এরপর দিন বিকেলে এবিষয়ে জানতে ওই বাড়িতে গেলে রোকনার বাপের বাড়ির লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি।এ বিষয়ে রাকিবের দাদী বাদী হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করলে বোয়ালখালী থানা পুলিশের বিশেষ টিম শিশুটিকে উদ্ধারে নামে।