জিয়ার নাম থাকাতে উন্নয়ন বঞ্চিত ছিল শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়: হুমাম কাদের

পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৮ জুলাই শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় সভাপতি মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। উদ্বোধক ছিলেন একেএস  খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী,  জেলা বিএনপির সাবেক সদস্য আজম খান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন,  পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল শাহ, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম আলী চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ওয়াকিল আহমদ, পোমরা বিএনপির আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব দিদারুল আলম,  বিএনপি নেতা আজিম তালুকদার, আলমগীর ড্রাইভার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী এমপি বলেন,  বিগত  ফ্যাসিবাদী শাসনামলে সরকার ইতিহাস বিকৃতি ও শিক্ষা ব্যাবস্থা ধ্বংসের বন্দোবস্ত করেছিল। এ শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকায় উন্নয়ন বঞ্চিত হতে হয়েছে। ইনশাআল্লাহ অপেক্ষার প্রহর শেষ,  এবার দেখবেন কাঙ্ক্ষিত উন্নয়নের আলোর মশাল। তিনি আরো বলেন, এবছর আমি অতিথি হয়ে এসেছি আগামীতে প্রধানমন্ত্রীকে নিয়ে আসবো। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অবকাঠামো উন্নয়নের দায়িত্বটা আমি নিলাম,  শিক্ষার মানোন্নয়নের দায়িত্বটা আপনাদেরকেই নিতে হবে।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশন করেন কালজয়ী গান “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ”।  এসময় প্রধান অতিথি সহ  আমন্ত্রিত অতিথিগণ দাঁড়িয়ে করতালির মাধ্যমে ক্ষুদে শিল্পীদের স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,  জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আনছুর উদ্দিন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন,  উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আলম, পারবেজ মোশাররফ, হাজী হারুনুর রশীদ, সাবেক ছাত্রনেতা মো. মহসিন চৌধুরী,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, বিএনপি আনোয়ারুল ইসলাম বাচা সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আরও পড়ুন