লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ড এবং আমিরাবাদ ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের ঘরবন্দি মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, নরুল আলম কোম্পানী, ইমামুল আবেদীন রিপন, আলাউদ্দিন বাচ্চু, বেলাল হোসাইন রানা, আনোয়ার হোসেন, মোঃ জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুবদল নেতা মোরশেদ আলম, বিএনপি নেতা মোঃ সেলিম, তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ কায়েস উদ্দিন, এহেছানুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হোসেন ও মোঃ ইকবাল প্রমুখ।

আরও পড়ুন