ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা গণসংযোগ এবং ওঠান বৈঠকে এসে বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব সচেতনতা তৈরীতে কাজ করছেন।
রোববার (২৫ জানুয়ারী রাতে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় গণসংযোগের প্রাক্কালে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন।
এসময় আসলাম চৌধুরীর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা বলেন, পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে হলে বৃক্ষরোপণ অত্যাবশ্যক। প্রতিটি বাড়ীর আঙ্গিনায় বৃক্ষরোপণ করে নারীরা পরিচর্যা করলে পরিবেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে।
ভোট চাইতে গিয়ে তিনি বলেন, “আমার স্বামী আপনাদের এলাকার সন্তান। তিনি পরিবার এবং এলাকাকে একই রকমভাবে ভালবাসেন। আমার স্বামীকে ভোটি দিয়ে নির্বাচিত করুন, কথা দিচ্ছি তিনি আপনাদের অমর্যাদা করবেন না। আমার স্বামী আপনাদের ভালবাসা এবং আন্তরিকতার কারণে রাজনীতিতে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তারপরও আপনাদেরকে ছেড়ে যাননি।
গণসংযোগ ও ওঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসলাম চৌধুরীর ভাই জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ার চেয়ারম্যান, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, মোসলিম উদ্দিন রাজা, শেখ সাহাবুউদ্দিন, সোলায়মান রাজ, ছাত্রদল নেতা মাহমুদুল হক মঞ্জু, জয়নাল আবেদীন হিরণ, ওমর আলী, ইয়াকুব আলী বাবলু, রুবেল , হেলাল উদ্দিন বাবর, মাহাবুব আলম কন্ট্রাকটর, নুরুল আলম কন্ট্রাকটর, মুনছুর আল, সেলিম, মুছা, দিল মোহাম্মদ, ওমর ফারুক, জাফর ।