লোহাগাড়ায় জামায়াতের বিজয় র‍্যালী অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে
উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মাশাবি চত্ত্বর থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনে গিয়ে এ র‍্যালী শেষ হয়।

লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর নেতৃত্বে ও লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমানের পরিচালনায় র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মোঃ নোমান।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরু হোসেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোঃ হাসান, চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সলিমুল্লাহ ও বটতলী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিক দিদার প্রমুখ।

আরও পড়ুন