চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনী ও সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা শুরু হয়।
পরে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট দলের প্যারেড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্যারেড ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে দেয়া বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরপর আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উত্তরীয় ও ক্যাপ পরিয়ে সম্মান প্রদর্শন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকির হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।