চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে রান্নাঘরের চুলার আগুন থেকে আগুন লেগে একটি বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত। ওই ঘরগুলোতে তিনটি পরিবার বসবাস করত। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাইর মোহাম্মদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিকের নাম মো: রফিক, মাসুদ ও রেজাউল করিম।
অপারেশন টিম লিডার মো: জাহেদুর রহমান আরও জানান, রান্নাঘরের চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।