শহীদ আলী হোসেনের ৩৬তম শাহাদাত বার্ষিকীতে বাঁশখালীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬তম শহীদ আলী হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বাঁশখালী পৌরসভাস্থ আস্করিয়া পাড়া শহীদ আলী হোসেন কবরস্থান সংলগ্ন মাঠে এ আয়োজন করে শিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

প্রধানবক্তা ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম। সঞ্চালনায় ছিলেন জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌর আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার।

এ সময় উপস্থিত ছিলেন ফারুখ আজম, তৌহিদুল ইসলাম আকবর, রিয়াজুল হক, আব্দুল হামিদ, আবদুল কাদের, আবু তৈয়্যব, আমির উদ্দিন ও আমিনুল ইসলাম মুকুলসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৫ আগস্ট দোহাজারিতে আওয়ামী-বাকশালী চক্রের বোমা হামলায় আহত হয়ে ২৯ অক্টোবর আলী হোসেন শাহাদাত বরণ করেন। দোয়া মাহফিলে তার রূহের মাগফিরাত কামনা ও আদর্শিক চেতনায় অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও পড়ুন