দোহাজারীতে কঠিন চীবর দানোৎসবে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫ইং উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোহাজারী পৌরসভার জামিজুরী বড়ুয়া পাড়া এলাকায় ‘জামিজুরী সার্বজনীন গৌতম বিহার’ প্রাঙ্গণে জামিজুরী সূর্যশিখা বৌদ্ধ যুব সংঘের আয়োজনে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সী দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দিন হাসান, মেহেরুল হাসান, কার্যকরী সদস্য জাহেদুল ইসলাম, সহ-কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ফয়সাল, সাব্বির হাসান, শুভাকাঙ্ক্ষী সদস্য মিজানুর রহমান, সানি বড়ুয়া, কাকন বড়ুয়া।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- জামিজুরী সার্বজনীন গৌতম বিহার অধ্যক্ষ ভদন্ত বৌধিমিত্র মহাথের, ভূমিদাতা মিলন কান্তি বড়ুয়া সাধু, কার্যকরী সভাপতি মৃনাল বড়ুয়া, সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, রিপন বড়ুয়া, স্টালিন বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, জয় বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমূখ।

আরও পড়ুন