পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দোহাজারী খান বাড়ি রেললাইন এর পূর্ব পাশে তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে হযরত ইমাম হোসাইন (রা:) স্মৃতি সংসদ নামের একটি সংগঠন।
সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় এই কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপ করা হয়।
নিজেদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকাল থেকেই ক্যাম্পে ভিড় করতে দেখা গেছে।
কর্মসূচি চলাকালীন হযরত ইমাম হোসাইন (রা:) স্মৃতি সংসদ সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক জামশেদুল ইসলাম, সদস্য ইশতিয়াক আহমেদ, সরোয়ার হাকিম, আল মাহমুদ আরিফ, আলমগীর, নিজাম, রিফাত, শিফাত, আততাহি, আরফাত, ওয়াহিদ, মহিবুল ইসলাম করিম সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।