চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চন্দনাইশ থানার গোলাম সারোয়ার

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি গোলাম সারোয়ারকে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

এ সময় অনুষ্ঠানে ওসি গোলাম সারোয়ার এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মোঃ সেলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম (বার) সহ জেলার সকল অফিসারগণ।

পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ারকে গত ৭ জুলাই চন্দনাইশ থানার ওসির দায়িত্ব অর্পন করা হয়। দায়িত্বভার গ্রহন করেই থানাবাসীর স্বার্থে তিনি নিরলস দায়িত্ব পালন শুরু করেন। থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান এবং প্রশংসনীয়।

‎চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “চন্দনাইশে যোগদানের পর থেকে চেষ্টা করেছি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পুলিশি সেবা নিশ্চিত করতে। আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি চন্দনাইশ থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা, একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।”

আরও পড়ুন