লোহাগাড়ায় ২ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে তোলা ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চুনতী অভয়ারণ্যের রাতার ছড়া এলাকা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে এসব বালু জব্দ করা হয়েছে।

এঘটনায় ৬ জনের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে অভিযান। অবৈধ বালু উত্তোলনকারী ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন, চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন