চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথা ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকাল ১১টায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তর উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা।
সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রাহাত উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জাহেদুল ইসলাম, শিক্ষক মোঃ আজিজুল ইালাম, শাহিন আকতার, আফসানা আকতার,রুনা আকতার,তানিয়া আকতার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, নারীরা সচেতন হলে সুস্থ ও সচেতন জাতি গঠন সম্ভব হবে। উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় ১৫০ জন শিক্ষার্থীর নারী অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রপ্রচার মন্ত্রণালয়ের সচেতনতামূলক বই ও লিপলেট বিতরণ করা হয়।
তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু দুর্নীতি, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, বাল্যবিবাহ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ইত্যাদি প্রতিরোধ এবং তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার, অটিজম, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ইস্যু, নৈতিকতা ও মূল্যবোধ সাম্পর্কে সচেতনতা বিষয়ক প্রচার কার্যক্রমকে বেগবান করতে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক, নারী সমাবেশ, সভা,সেমিনার ও সিম্পোজিয়াম তথা ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন চট্টগ্রাম,জেলা তথ্য অফিসের আয়োজন করে আসছে।