ফটিকছড়িতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ রাফি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাশেম চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার মো. হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় রাফি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।