বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর)সকাল ১২ টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদার ক্যাম্পে ২০২৫ উপলক্ষে এ অডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃজাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে কো-অর্ডিনেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, বোয়ালখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাশ,বোয়ালখালী প্রাণী সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, বোয়ালখালী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, বোয়ালখালী মহিলা বিষয় কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য সবুজ অরণ্য, বোয়ালখালী ক্লাব প্রেসক্লাবের সদস্য এস এম শাহেন হোসাইন ছোটন, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য মনির চৌধুরী রানা,বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য বিপ্লব জলদাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন,শিশুদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করা হচ্ছে যা স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি জানান, বোয়ালখালী উপজেলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা ৭২ হাজার ৬৪৩ জন এবং ২১১টি কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ২০ হাজার ২৫৬ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। আগামী ১২ অক্টোবর বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান (কে.বি.কে.আর)বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হবে।

প্রথম দিনে ৪ হাজার ৪৮৪ জনকে টাইফয়েড টিকা প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন