আনোয়ারা উপজেলা যুবদলের সতর্কীকরণ বিবৃতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের নাম ব্যবহার করে যদি কেউ আইনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক সুবিধা দাবি করে তবে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন আনোয়ারা উপজেলা যুবদল।

সোমবার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক পদমর্যাদার সদস্য রাশেদ আহমদ বার্তাটি প্রেরণ করেন।

বিবৃতিতে জানিয়েছেন, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ (হারেছ), সদস্য সচিব ফারুক হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর আনোয়ারা উপজেলার আওতাধীন যুবদলের সকল স্তরের নেতা কর্মী কে নির্দেশ প্রদান করেছে যে, কেউ যদি আনোয়ারা উপজেলা যুবদলের নাম ব্যবহার করে আইনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক সুবিধা দাবি করে তবে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন, এবং তার রাজনৈতিক পরিচয়, আহ্বায়ক, সদস্য সচিব অথবা দায়িত্বপ্রাপ্ত দপ্তরের দেওয়া মোবাইল নাম্বারে অবহিত করুন।

বিবৃতিতে উপজেলা যুবদলের আহবায়কের মোবাইল নম্বর ০১৮১৯-৬১১৩৬৪ ও সদস্য সচিবের মোবাইল নম্বর ০১৮১৯-৫৪২১২২ এবং দাপ্তরিক দায়িত্বের মোবাইল নম্বর ০১৮১৪-৮০০৪০০ এ অবগত করার অনুরোধ জানিয়ে বলেন, আনোয়ারা উপজেলা যুবদল আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের লক্ষ্য-উদ্দেশ্য অনুযায়ী, সৃষ্টিশীল ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক নিরাপদ সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের হাতিয়ার হতে প্রতিজ্ঞাবদ্ধ।