৩১ দফা দেশ গঠনের রূপরেখা: আনোয়ারায় গণসংযোগকালে মোস্তাফিজুর রহমান

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ মুক্ত হবে অন্যায়, দুর্নীতি ও দলীয় নিয়ন্ত্রষ থাকবেনা। আমরা চাই এমন একটি বাংলাদেশ,যেখানে প্রশাসন হবে জনগণের, বিচার হবে নিরপেক্ষ, আর গণতন্ত্র হবে মানুষের অধিকার। তারেক রহমানের এই ৩১ দফাই নতুন বাংলাদেশের ভীত রচনা করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার জিয়ারতের পর লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপি নেতা জসীমউদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমতিয়াজ করিম পিন্টু,বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, বটতলী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম,আনোয়ারা সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন