বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন নরসিংদী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন নিপুন মাসখানেক পূর্বে অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর পর উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তার পরিবার। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন। এসোসিয়েশনের উদ্যোগে নিপুনের পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা।
বৃহস্পতিবার নিপুনের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল শামিম সায়েম, উপদেষ্টা রেজাউল করিম খোকন, সহ-সভাপতি মোসলিম উদ্দিন, সহ-সভাপতি সলিম উল্যাহ দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিন রাসেল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ- ক্রীড়া সম্পাদক আবু ছালেক, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, গাজীপুর জেলা সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন, গাজীপুর জেলা উপদেষ্টা মাঈন উদ্দিন, ঢাকা জেলার ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
এ সময় নিপুনের ৩ বছরের বাচ্চা ও অনাগত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ২ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে রাখার সিদ্ধান্ত হয় এবং ৪০ হাজার টাকা তার বাবার হাতে ও অবশিষ্ট টাকা তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সবশেষে সকলের উপস্থিতিতে নিপুনের কবর জেয়ারত ও দোয়া মোনাজাত করা হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ইকবাল শামিম সায়েম জানান, এসোসিয়েশন একটি মানবিক সংগঠন। অতীতেও অনেক বয়লার পরিচারকের পরিবারকে বিপদে আপদে সহায়তা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন নরসিংদী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন নিপুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে এসোসিয়েশন।