চন্দনাইশে পূজামন্ডপ পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পূজামন্ডপ পরিদর্শন করেছেন রামু সেনানিবাসের ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার গাছবাড়ীয়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির, সেন বাড়ী পূজা মন্দির, গাছবাড়িয়া সার্বজনীন হরি মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের কাছ থেকে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা সদা তৎপর রয়েছে উল্লেখ করে পূজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন, চন্দনাইশ ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি, ক্যাপ্টেন আরেফ আসমার জয়, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক অলক কুমার দে, সাধারণ সম্পাদক পলাশ কুসুম দত্ত সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

পরে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে পূজার উপহারস্বরুপ মিষ্টি বিতরণ করেন তিনি।

আরও পড়ুন