সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামন্ডপের পুরোহিতগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার ১৭টি পূজামন্ডপ পরিদর্শন শেষে পুরোহিতদের হাতে এই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
সোমবার দোহাজারী পৌরসভার চাগাচর নাথপাড়া কালী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পালভবন সার্বজনীন দুর্গা মন্দির, দোহাজারী হাজারী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণেশ্বরী কালীবাড়ি নাথপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, শিলপাড়া সার্বজনীন বিষ্ণু মন্দির দুর্গা বাড়ি, রক্ষাকালী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মধ্যম হাছনদন্ডী জলদাশ পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, জামিজুরী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, জাগরণ ক্লাব সার্বজনীন দূর্গা মন্দির, মৈত্রী সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, অসীম মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দিয়াকুল নয়াপাড়া রাধাকৃষ্ণ হরি মন্দির দুর্গাবাড়ি, রাধা কৃষ্ণ সার্বজনীন দুর্গা মন্দির, মা’র বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, রনধীর মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, সাধন মাস্টার বাড়ি পূজা মন্দির এর পুরোহিতগণকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার সবগুলো মন্ডপের পুরোহিতগণকে এই উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান ইউএনও রাজিব হোসেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নিরাপদ নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটিকে পুলিশকে সহায়তা করার জন্যে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এবং আনসার-ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।