চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় আবু তৈয়ব ধনা বাবুর্চির একটি ষাঁড় চুরি হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুলতান মাস্টারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু তৈয়ব জানান, প্রতিদিনের মতো রাতে গরুটি গোয়ালে বেঁধে ঘুমাতে যান। সকালে উঠে দেখতে পান গোয়ালে গরুটি নেই।
তিনি অভিযোগ করেন, অজ্ঞাত চোরেরা গরুটি নিয়ে গেছে। বর্তমানে ষাঁড়টির বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। গত কোরবানির ঈদে তিনি ৫২ হাজার টাকায় গরুটি কিনেছিলেন পালন করার জন্য।
আবু তৈয়ব আরও জানান, চুরির ঘটনায় তিনি তাঁর ছেলেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য পাঠিয়েছেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ডিউটি অফিসার জানান, ”এ ঘটনায় আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত করে দেখা হচ্ছে।”